পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলায়েন্সেস লিমিটেডকে (আইএএল) একীভূত করতে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৬ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
কোম্পানি দুটিকে মার্জারের জন্য ১৩ সেপ্টেম্বর উচ্চ আদালত নির্দেশ দিয়েছে।
এদিকে, ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপলায়েন্সেস লিমিটেডকে (আইএএল) একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।
সানবিডি/এসকেএস/১০:১২/১/১০/২০