সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪০ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৩৭ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৪.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৯১.৫৩ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস/১৫:২১/১/১০/২০