আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড ২০২০-এর জন্য মনোনয়ন পেয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসান। জনস্বার্থে দায়ের করা মামলায় অবদানের জন্য তাকে এ মনোনয়ন দেয়া হয়েছে।
ফলে বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো আইনজীবী প্রো বোনো ক্যাটাগরিতে মনোনীত হলেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাত আইনজীবীকে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
তারা হলেন– বাংলাদেশ থেকে ইশরাত হাসান, যুক্তরাষ্ট্র থেকে অ্যাঙ্গেলা জিল, ইংল্যান্ড থেকে ফেলিসিটি গেরি কিউসি ও জিমরান স্যামুয়েল, পাকিস্তান থেকে মুহাম্মদ আহমেদ, ভারত থেকে সুখভিন্দার সিং নারা ও ইকুয়েডর থেকে রবার্থ পরটেস।
আনুষ্ঠানিক মনোনীতদের মধ্য থেকে একজন বিজয়ীর হাতে আগামী নভেম্বরে পুরস্কার তুলে দেয়া হবে।
সানবিডি/নাজমুল/১০:৪০/০২.১০.০২০