দেশের প্রেক্ষাপটে অর্থনীতির সাথে পুঁজিবাজার তাল মিলাতে পারেনি বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির। তিনি বলেন, এর বড় কারণ অনেক ভালো মানের কোম্পানি পুঁজিবাজারে না আসা।
তিনি আরও বলেন, অর্থনীতির সাথে তাল মিলিয়ে পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে নিতে ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে। এছাড়া কেন কোম্পানিগুলো বাজারে আসছে না তার কারণ খুঁজে বের করতে হবে।
নিহাদ কবির বেশ কিছু প্রতিবন্ধকতা দেখিয়েছেন। সেগুলো হলো-
১.ভালে কোম্পানির দাম নেই
২.আইন অনেক বেশি
৩.বাজারের ডেবথ নাই
৪.পিএসআই নিয়ে কিছু সমস্যা
৫. সরকারি শেয়ার আছে এমন বহুজাতিক কোম্পানি বাজারে আনা
৬.আইপিও ভ্যালুয়েশন ঠিক করা
৭.রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৈঠক না করা
বিনিয়োগকারী সপ্তাহ চলবে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক আলোচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।