ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন।
গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই-এর নতুনভাবে সংস্কারকৃত আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা এফবিসিসিআই-এর নতুনভাবে অত্যাধুনিক রূপে ঢেলে সাজানো আইকন টাওয়ারের এডিআর সেন্টার, টেক সেন্টার, স্কিল ল্যাব, ইকোনমিক অ্যান্ড অ্যাপ্লায়েড রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ওয়ার্কশপ/সেমিনার/স্কিলস অডিটোরিয়াম ও কনফারেন্স রুম পরিদর্শন করেন।
পরিদর্শন কালে এফবিসিসিআই-এর উল্লেখযোগ্য কাজকর্ম নিয়ে আলোচনা করেন এফবিসিসিআই-এর সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সহ সভাপতি রেজাউল করিম রেজনু এবং পরিচালক মুনির হোসেন।
সানবিডি/নাজমুল/০৫:৪৭/০৪.১০.২০২০