বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২২ আসামি আদালতে উপস্থিত। আবরার হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার বাদী ও নিহত আবরারের বাবা বরকত উল্লাহর সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার বাদী আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেন।
সানবিডি/নাজমুল/১০:৪০/০৫.১০.২০২০