বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আদালতে মামলার বাদী আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে তিনি এজাহার সমর্থন করে বক্তব্য রাখেন। এরপর কান্নাজড়িত কণ্ঠে আদালতের কাছে ন্যায়বিচার চান তিনি। বরকতউল্লাহ বলেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ছয় ঘণ্টা ধরে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। আমি আদালতের কাছে এর ন্যায়বিচার চাই।
সানবিডি/নাজমুল/০৩:১৪/০৫.১০.২০২০