রাজশাহীতে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কর্মজীবী মানুষ বক্তব্য দেন।
মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীনতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এজন্য সংসদে প্রয়োজনীয় আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সানবিডি/নাজমুল/০১:৩৪/০৫.১০.২০২০