দুই প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে। দুই দেশ একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এরই মধ্যে বুধবার আজারবাইজানের ভূখণ্ডে দখলে থাকা আর্মেনীয় নৃগোষ্ঠীর নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ২৮০ যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে শুধু বুধবারই ৪০ জন নিহত হয়েছেন।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।
বিরোধপূর্ণ এ অঞ্চলটিতে ২৫ বছরের বেশি সময় ধরে আজারবাইজান ও জাতিগত আর্মেনীয়দের মধ্যে বিরোধ চলে আসছে। গত সপ্তাহে ২৭ সেপ্টম্বর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত ১১ দিনে গড়িয়েছে। এতে ২০০'র বেশি মানুষ নিহত হয়েছে।
প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৯০ দশকের যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
বিশ্লেষকদের ধারণা ,দুই দেশের এ যুদ্ধ বেশি দিন চললে আঞ্চলিক মিত্ররা এতে জড়িয়ে পড়তে পারে।
সানবিডি/এনজে/৬:৫০/৩.১০.২০২০