ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৪৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সন্স লিমিটেডের দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসের দর কমেছে ১২ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ২৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড,ইস্টার্ণ ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইনফর্মেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড।
সানবিডি/এসআই/ঢাকা