প্রথম বারের মত ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ গ্রহণ চলছে। ভোটযুদ্ধে নেমেছেন চাঁদপুর পৌরসভার লক্ষাধিক ভোটার।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ১৫ ওয়ার্ডে ৫২টি ভোটকেন্দ্রে চলবে ভোটগ্রহণ।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।
চাঁদপুর জেলা প্রশাসনরে পক্ষ থকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিজিবি, র্যাব, এপিবিএন আনসার সমন্বয়ে গঠিত স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়ক হিসেবে রয়েছেন।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া আছে। চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা এক লাখ ১৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৮৫৯ জন। ৬৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী আসনের ১৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।
সানবিডি/নাজমুল/১২:১৪/১০.১০.২০২০