বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা তখনই হবে যখন তাদের বেশি শিক্ষিত করা যাবে। সাধারণ শিক্ষা আর বিনিয়োগ শিক্ষা আলাদা বিষয়। একজন বিনিয়োগকারীর জন্য বিনিয়োগকারীদের জন্য এই শিক্ষাটা জরুরু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।
তিনি বলেন, পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিনিয়োগ শিক্ষার পাশাপাশি টেকনোলজির গুরুত্ব অপরিসীম। একজন বিনিয়োগকারী যখন টেকনোলজি ভালো বোঝেন তাহলে তিনি টেকনোলোজির মাধ্যমে ঘরে বসেই তিনি বিনিয়োগের জন্য সব তথ্য সংগ্রহ করতে পারেন।
শনিবার (১০ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত "টেকনোলজি টু প্রটেক্ট অ্যান্ড এসিস্ট ইনভেস্টর ইন দ্যা ক্যাপিটাল মার্কেট" শীর্ষক এক ওয়েবিনারে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্যা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন বিএমবিএর সদস্য মীর মাহফুজ উর রহমান। অনুষ্ঠানটি মডারেট করেন বিএমবিএর সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) ২০১৭ সালে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হয়। এরইধারাবাহিকতায় বিএসইসিও আইওএসকোর ‘এ’ ক্যাটাগরির প্রতষ্ঠান হিসেবে ২০১৭ সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে। এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম যত প্রসারিত হবে, ততই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগ শিক্ষা একজন বিনিয়োগকারীকে কোথায় ও কখন বিনিয়োগ করতে হবে, তা শেখায়। একইসঙ্গে বিনিয়োগকারী তার ঝুঁকি মোকাবেলা করতে শেখে।
মোস্তাক আহমেদ নামের এক বিনিয়োগকারীরর প্রশ্নের জবাবে ছায়েদুর রহমান বলেন, ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করুন। জাঙ্ক শেয়ার কেনা-বেচা থেকে বিরত থাকুন। জাঙ্ক শেয়ারের সাথে ফান্ডামেন্টাল শেয়ার তুলনা করবেন না। জাঙ্ক শেয়ার দ্রুত বাড়ে আবার দ্রুত পড়ে। ফলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে স্লো আবার কমেও স্লো।