নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী দল।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে আসামি বাদল, কালাম ও সাজুকে একলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে নিয়ে যায় পিবিআই। এ সময় আসামিদের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন পিবিআই কর্মকর্তারা।
সানবিডি/নাজমুল/০২:৩৭/১০.১০.২০২০