বিশ্ব লায়ন্স দিবস উদযাপন ও অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি’র উদ্যোগে র্যালি ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বর্ণাঢ্য র্যালি শেষে ফুটপাতে বর্তমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ, মাদকদ্রব্যের ক্ষতিকর আসক্তি, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন ও ডায়াবেটি সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন চলা কালীন সময়ে কোভিড-১৯ প্রতিরোধে ১ হাজার মাস্ক এবং করোনা, ডায়াবেটিস, মাদক, বৃক্ষরোপন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ৩ হাজার লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা ড্রিম সিটির প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. মোঃ শামসুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ আবুল বাসার এমজেএফ, লায়ন মোঃ সাইমুল আলম, লায়ন রোজিনা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, অক্টোবর সেবা মাসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর ২০২০ অত্র ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি ও চারা বিতরণসহ ক্ষুধার্ত দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে।
সানবিডি/নাজমুল/০৭:৩৭/১০.১০.২০২০