ভারতের আসাম রাজ্যের সরকারি অর্থে পরিচালিত সকল মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে রাজ্যটির সরকার। এক ঘোষণায় রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, জনগণের করের টাকায় ধর্মীয় শিক্ষা দিতে প্রস্তুত নয় তার সরকার। রাজ্যের এ সিদ্ধান্ত সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে।
এর আর আগে এক সংবাদসম্মেলনে বিশ্বশর্মা বলেন, ‘সরকারি টাকায় কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আর চলবে না। নভেম্বরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করব আমরা। তবে বেসরকারি মাদরাসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
সানবিডি/এনজে/৯:২৭/১০.১০.২০২০