নাগারনো-কারাবাখ নিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার মধ্যস্থতায় সমঝোতা করে দেশ দুইটি।এই সমঝোতা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবার যুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুইটি।
তবে দুই পক্ষই একে অপরের প্রতি সমঝোতার শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সত্যিকারে যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর শুরু হযে দুই সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। উভয়পক্ষের গোলা, রকেট ও ড্রোন হামলায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এ সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।
সানবিডি/এনজে/৮:৫১/১০.১১.২০২০