পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির। এর মধ্যে মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
আজ রোববার(১১ অক্টোবর) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন একান্ত ব্যাক্তগত কারণেই এ সিদ্ধান্ত।’
এদিকে আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
সানবিডি/এনজে/১০:২৯/১০.১১.২০২০