পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদ তিনটি সহযোগী কোম্পানি গঠন করার সিদ্ধান্ত বাতিল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জাহাজ হস্তান্তরের জন্য বিদেশী কোম্পানির অনুমোদন প্রয়োজন। কিন্তু করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক অফিসগুলো বন্ধ থাকায় অনুমোদন নেওয়া সম্ভব হয়নি। যার কারণে জাহাজ হস্তান্তরও সম্ভব হয়নি। জাহাজ স্থান্তরের জন্য কোম্পানিগুলোকে প্রচুর অপ্রত্যাশিত করের ভার বহন করতে হবে।
কোম্পানিগুলো হলো- ওসেন ভায়াগার শিপিং লাইনস, ওসেন ভিক্টরি শিপিং লাইন এবং ওসেন ভিশন শিপিং লাইন লিমিটেড।
সিমেন্ট উৎপাদন ও বিক্রয় এমআই সিমেন্টের প্রধান ব্যবহা হলেও শিপিং ব্যবসা হচ্ছে কোম্পানির বিশেষায়িত ব্যবসা।
সানবিডি/এসকেএস/১৩:১৫/১১/১০/২০