মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনা পজিটিভ ধরা পড়ার পর তিনি তিনদিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি হোয়াইট হাউসেই অবস্থান করছেন।
করোনাকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারণায় ফিরতে চাচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট। হাসপাতালে ছাড়ার পর শনিবার বিকেলে প্রথমবারের মতো হোয়াইট হাউসের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ট্রাম্প।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার প্রতি সমর্থন জানাতে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ও লাতিনো সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
সানবিডি/নাজমুল/০৪.২০/১১.১০.২০২০