নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সুচিকিৎসার জন্য তিনতলা ভিতে নির্মিত নতুন মেডিক্যাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এই উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য চিকিৎসকদের মানবসেবায় ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ও চীফ মেডিক্যাল অফিসার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরি, মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার (চলতি দায়িত্ব) ডা: ইসমত আরা পারভীনসহ নোবিপ্রবির বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সবশেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন।
সানবিডি/নাজমুল/০৩:৪২/১২.১০.২০২০