ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মামলায় আটক দুই ছাত্রকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
তারা হলেন- সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সরকারি চাকরিতে কোটা তুলে দেয়ার দাবিতে গড়ে ওঠা প্লাটফরম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা। সাইফুল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি নাজমুল। এই দুজনকে গতকাল আটক করা হয়। আজ তাদের গ্রেফতার দেখানো হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার রাজিব আল মাসউদ। তিনি গণমাধ্যমকে বলেন, রোববার রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সানবিডি/নাজমুল/০৩:৫২/১২.১০.২০২০