দুই দিন আগে দায়িত্ব নেয়া কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ চিকিৎসাধীন।
আজ সোমবার বিকেলে তিনি গণমাধ্যমকে জানান , নতুন দায়িত্ব নেওয়ার পর দুইদিন অফিস করেছি। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করাই। সোমবার সকালে রিপোর্ট আসে পজিটিভ।
তিনি বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন।
সানবিডি/এনজে/৭:২০/১০.১২.২০২০