নিদির্ষ্ট গন্তব্যে যাওয়ার আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
আজ দেশটির সোমবার ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে নির্ভয় ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপথে অভিযান বাতিল করা হয়।
এই উৎক্ষেপন প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরেই তা বাতিল করা হয়।
সানবিডি/এনজে/৭:৪৬/১০.১২.২০২০