সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০১ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০১ কোটি ৭৫ লাখ ৭২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৬৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা।
সানবিডি/এসকেএস/১২:৩১/১৩/১০/২০