তিউনিসিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের এক নৌকাডুবির ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আগে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দেশটির একটি আদালত এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে সেখানে নৌকাডুবির ঘটনায় রোববার জীবিতাবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আদালত মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকাডুবির ঘটনায় এখনও চার বা পাঁচজন নিখোঁজ রয়েছেন। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
সানবিডি/এনজে/২:৪৯/১০.১৪.২০২০