সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবগুলো ইউনিটের দর কমেছে মিউচ্যুয়াল ফান্ডের। এদিন ডিএসইতে ৪৭.৬ শতাংশ বা ১৬৯ টি কোম্পানি ও ইউনিটের দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইতে ৩৭.৭ শতাংশ বা ১৩৪টি কোম্পানি ও ইউনিটের দর বেড়েছে। দর অপরিবর্তিত রয়েছে ১৪.৬ শতাংশ বা ৫২ টি কোম্পানির।
দর কমার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্সুরেন্স খাত। এ দিন ইন্সুরেন্স খাতে দর কমেছে ৯৩.৬২ শতাংশ বা ৪৪টি কোম্পানির দর। দর বেড়েছে ১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির।
তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত। এ দিন আর্থিক প্রতিষ্ঠান খাতে দর কমেছে ৯০.৯১ শতাংশ বা ২০টি কোম্পানির।দর বেড়েছে ১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির।
এছাড়াও বস্ত্র খাতে দর কমেছে ৫৪.৩৯ শতাংশ বা ৩১টি কোম্পানির। প্রকৌশল খাতে দর কমেছে ২০.৫১ শতাংশ বা ৮টি কোম্পানির। ঔষধ ও রসায়ন খাতে দর কমেছে ২১.৮৮ শতাংশ বা ৭টি কোম্পানির।
ব্যাংক খাতে কমেছে ৩৬.৬৭ শতাংশ বা ১১টি কোম্পানির দর। বিবিধ খাতে দর কমেছে ২টি কোম্পানির। ফুয়েল এন্ড পাওয়ার খাতে দর কমেছে ১০.৫৩ শতাংশ বা ২টি কোম্পানির। ১৭.৬৫ শতাংশ বা ৩টি কোম্পানির দর কমেছে খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে। আইটি খাতে দর কমেছে ২০ শতাংশ বা ২ টি কোম্পানির।
সিরামিক, সিমেন্ট, ভ্রমণ এবং পর্যটন খাতের প্রত্যেকটিতে দর কমেছে ১টি করে কোম্পানির দর।
এছাড়াও পাট, আবাসন, টেলিযোগাযোগ খাতে দর বেড়েছে সব গুলো কোম্পানির। চামড়া ও পেপার এন্ড প্রিন্টিং খাতে দর কমেনি কোন কোম্পানির। কিছু কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫৬ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬০ কোটি ৮৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮১৪ পয়েন্টে।
দিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/এসআই/১৫:৪৭/১৪/১০/২০