সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘পুলিশ তদন্তের পর আমরা নানাভাবে এগুলো দেখি। কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা মনে করি সঠিকভাবে তদন্ত করার জন্য পিবিআইকে দেয়া উচিত, আমরা সেই কাজটিও করছি।
মোট কথা তদন্ত যতখানি নিরপেক্ষভাবে করা যায়, সেই কাজটিই আমরা করছি, সেই কাজটিই আমরা করব। তাড়াতাড়ি বিচার হওয়ার বিষয়টি আমাদের হাতে নয়। আদালত সেই সিদ্ধান্ত নেবে। তারাও আপনাদের জানিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে তারা বিচারের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন।’
সানবিডি/নাজমুল/০৫:৩৪/১৪.১০.২০২০