ভারতে দুইদিনের সফর শেষে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই ।
এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
এই সফরের প্রথম দিন রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশ্বভোজে অংশ নেবেন।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও স্টিফেনের সাক্ষাতের কথা রয়েছে। স্টিফেন বিগান নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
এ ব্যাপারে কূটনীতিক সূত্র বলছে, দুদেশের আলোচনায় ভূরাজনীতি আর কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের যুক্ততা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান ও কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র যে কৌশলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, স্টিফেন বিগানের ঢাকা সফর সেটার প্রমাণ।
সানবিডি/এনজে/৬:৩৩/১০.১৪.২০২০