ভূমধ্যসাগরে তেল ও গ্যাস নিয়ে তুরস্কের সাথে গ্রিসের মধ্যে চলামন উত্তেজনায় গ্রিসের পক্ষে তুরস্ককে হুমকি দিল জার্মানি।দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, তুরস্ক যেন তেল ও গ্যাস অনুসন্ধান বিতর্কে উসকানি না দেয়। মাস বলেছেন, তুরস্ক সরকার বারবার বলছে, তারা আলোচনা চায়। তা হলে তারা উসকানি দেয়া বন্ধ করুক। খবর ডয়েচে ভেলের।
ডয়চে ভেলের দেয়া প্রতিবেদন অনুযায়ী গ্রিস ও সাইপ্রাস সফরের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ‘আমরা তুরস্কের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন একতরফা ব্যবস্থা নিয়ে গ্রিসের সঙ্গে আলোচনা বন্ধ না করে।’ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘জার্মানি পুরোপুরি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আছে, তুরস্কের সঙ্গে নয়।’
এ জন্য মাস গ্রিস ও সাইপ্রাস যাচ্ছেন, তবে তিনি তুরস্কে যাচ্ছেন না। তিনি বলেছেন, ‘আমি এই বিরোধের পরিপ্রেক্ষিতেই সাইপ্রাস ও গ্রিস যাচ্ছি। আলোচনার পরিস্থিতি তৈরির দায় তুরস্কের বলে মনে করে জার্মানি।’
সানবিডি/এনজে/১০:২০/১০.১৪.২০২০