পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড নতুন ওষুধ জোলপিডেম (৫ মিলিগ্রাম এবং ১০ মিলিগ্রাম) মার্কিন বাজারে চালু করতে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি উৎপাদন চুক্তির মাধ্যমে ওষুধটি মার্কিন বাজারে চালু করছে। বহু কাঙ্খিত ও স্বপ্নের এ প্রজেক্ট চালু হলে কোম্পানিটি বছরে ৫০ হাজার মার্কিন ডলার আয় করতে পারবে বলে আশা করছে একমি।
সানবিডি/এসকেএস/১১:৪২/১৫/১০/২০