নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের পর টাঙ্গাইল থেকে ধর্ষণ মামলার প্রথম রায় প্রকাশ কারা হয়েছে।
টাঙ্গাইলে আট বছর আগে এক মাদরাসাছাত্রীকে (১৫) গণধর্ষণের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাসিমুল আকতার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/নাজমুল/১২:৫২/১৫.১০.২০২০