পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার কোম্পানিটির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।
সানবিডি/এসকেএস/১৫:০৩/১৫/১০/২০