করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করছে সরকার। বেশকিছু শর্ত নিশ্চিত করা সাপেক্ষে প্রাণিসম্পদ অধিদফতর বিনোদন কেন্দ্রটি খোলার অনুমতি পেয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেয়া নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। দর্শনার্থীর সংখ্যা দিনে সর্বোচ্চ ২ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। চিড়িয়াখানার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য বেসিন ও সাবান এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। তবে ষাটোর্ধ্ব বয়সীদের ঢুকতে দেওয়া হবে না।
সানবিডি/এনজে/৪:০৭/১০.১৫.২০২০