ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে ন্যাশনাল ফিডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়ান প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১০৭ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৫১ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে খান ব্রাদার্স পিপি ওভেন বেগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ১৪ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিপিএইচ ইস্পাত লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড,বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড,অলোম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেড।
সানবিডি/এসআই/ঢাকা