দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ১৭ই অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে, ইউজিসি চায় ভর্তি পরীক্ষা যেন কোনক্রমেই প্রশ্নবিদ্ধ না হয় এমনটাই বলেন বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ।
চলমান করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকার্যক্রমের বর্তমান অবস্থা এবং এ ব্যবস্থাকে কিভাবে আরো কার্যকর করা যায় সে লক্ষ্যে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ। তিনি বলেন, সমগ্র জাতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার।
সানবিডি/এনজে/৮:২২/১০.১৫.২০২০