নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) সকালে এ আবেদন করেন তিনি। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়। আদালত নিক্সন চৌধুরীর জামিন আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দিন ধার্য করেছেন।
আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
সানবিডি/নাজমুল/০১:০৫/১৮.১০.২০২০