পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়ার ২ উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মিসেস ফারহানা হক ১৮ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ৪ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রুমী এ হোসেন ১৮ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ৫ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
সানবিডি/এসকেএস/১০:০৫/১৯/১০/২০