বাগেরহাটের মোংলায় আশ্রয়ন প্রকল্প এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি আব্দুল মান্নান সরদারকে (৫০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের সাত কার্যদিবসে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. নূরে আলম এ রায় দিলেন।
স্পর্শকাতর একটি ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির বাংলাদেশে এটাই প্রথম।
সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ঘোষণা করেন।
সানবিডি/নাজমুল/০১:৫৪/১৯.১০.২০২০