রাজধানীর শেরেবাংলানগর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১২ নভেম্বর মামলার নথিসহ তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দিয়েছেন। সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
সানবিডি/এনজে/৬:১০/১০.১৯.২০২০