আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই আর্মেনিয়ার একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। দেশটির আরদাবিল প্রদেশের আকাশ সীমায় এটি ভূপাতিত করা হয়।
আজ সোমবার আজারবাইজানের সংবাদমাধ্যম আজভিশন সংবাদমাধ্যমে বলা হয়, ড্রোনটি আর্মেনিয়ার বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে পরিচিত এমন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ড্রোনটির ধরণ স্পষ্ট করা হয়েছে। এটি পরিদর্শন ড্রোন বলে শনাক্ত করা হয়েছে।
সানবিডি/এনজে/৯:২৯/১০.১৯.২০২০