নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে নির্বাচন কমিশন।
সানবিডি/নাজমুল/০২:৫৩/২০.১০.২০২০