সারাদেশের সকল নৌপথে সব ধরণের চাঁদাবাজি বন্ধ, নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।
সোমবার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় এ ধর্মঘট।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ঘোষণা দেন। বক্তারা বলেন, করোনা মহামারির মধ্যে নৌযান শ্রমিকরা কাজ করেছেন। অথচ চার মাস পেরোলেও তাঁদের প্রতিশ্রুত খাদ্যভাতা দেওয়া হয়নি। এমনকি সরকার বা মালিকের পক্ষ থেকে একটি ধন্যবাদও জোটেনি।
তাদের ঘোষিত ১১ দফা দাবি না মানার কারণে ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভারতগামী নৌযানসহ বালুবাহী, তেলবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানে লাগাতার কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।
সানবিডি/এনজে/৩:৫৫/১০.১৯.২০২০