পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আয় বেড়েছ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।
সানবিডি/এসআই/২০:০৩/২০/১০/২০