নাটোরের বাগাতিপাড়ার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা হেনা বেগমের মৃত্যুর ৫ দিন পর আহত ছেলে রুদ্রও (১৭) মারা যায়।
বুধবার (২১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
রুদ্র উপজেলার সোনাপুর হিজলি পাবনাপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু শিক্ষার্থী রুদ্রের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/নাজমুল/০২:৩৭/২১.২০.২০২০