ভোর রাতে ঘরের দর্জা ভেঙে পাশে থাকা সন্তানদের মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টায় চাটখিলের নোয়াখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষকের নাম শরিফ। তিনি নোয়াখোলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের সভাপতি। সুত্রে জানা গেছে, নোয়াখালী চাটখিলে শরিফ বাহিনীর প্রধান শরিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে আজ (২১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে নোয়াখালা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী জানান, আজ ভোর ৫টার সময় শরিফ ঘরের দরজা কৌশলে ভেঙে আমাদের ঘরে ঢুকে। আমি চিৎকার শুরু করলে আমার সন্তানরা জেগে উঠে। পরে শরিফ হুমকি দেয় আমাকে শেষ করে দেবে, আমার দুই সন্তানকে শেষ করে দেবে। পরে শরিফ আমাকে ঘরের সামনে কক্ষে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, শরিফ মোবাইলে আমার ছবি কিংবা ভিডিও ধারণ করেছিল। পরে আমার মোবাইল নাম্বারও নেয়। মোবাইল নাম্বার সঠিক কী না সেটাও চেক করে। যাওয়ার সময় শরিফ আমাকে হুমকি দিয়েছে কাউকে কিছু জানালে আমাকে, আমার দুই সন্তানকে এবং আমার পুরো গোষ্ঠীকে সে শেষ করে দেবে।
চাটখিল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সানবিডি/নাজমুল/০৩:১২/২১.২০.২০২০