ফজলে রাব্বী লিমন(১৮)। পিতা মো: মতিউর রহমান।গ্রাম: কান্তনগর,কাহারোল, দিনাজপুর।সে ১২ বারো পারা কুরআনের হাফেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী।গত তিন বছর আগে তার ব্রেইন টিউমার ধরা পড়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহীম মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা গ্রিণ লাইফ হসপিটাল ও মহাখালি ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করানোর পরেও তার অবস্থার কোন উন্নতি হয়নি।উন্নত চিকিৎসার লক্ষ্যে সে বর্তমানে ভারতের বেঙ্গালুরু মানিপাল হাসপাতালে চিকিৎসাধীন।সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।তার মাথা এবং চোখের অপারেশন করাতে প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।যেহেতু ইতোপূর্বে বাংলাদেশে তার অপারেশনে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয় এবং তার বাবা একজন গরীব কৃষক হওয়ায় তার চিকিৎসা খরচ বহন করা এখন পরিবারটির সামর্থের বাইরে!
লিমনের চিকিৎসার জন্য তার বাবা মতিউর রহমান সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন।
লিমনকে সহায়তা পাঠানোর ঠিকানা-
ডাচ বাংলা ব্যাংক-অ্যাকাউন্ট নং-১৭২১৫১৩৩৪৯৪ শাখা দিনাজপুর,অ্যাকাউন্টধারীর নাম-সেলিম রেজা(লিমনের বড় ভাই)। তার বিকাশ/নগদ(পার্সোনাল)অ্যাকাইন্ট নাম্বার-০১৭৯৭৭৩৯৬৫১
সানবিডি/ফাহমিদ জামান/৫:০৫/১০.২১.২০২০