নোয়াখালীর চাটখিল উপজেলায় সকাল ভোরে দরজা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুবলীগের নেতা মজিবুর রহমান ওরফে শরীফের (৩২) ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত (২১ অক্টোবর) বুধবার রাত আটটার দিকে চাটখিল থানা-পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানায়। তিনি বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি বিয়ারের খালি ক্যান, পাঁচটি মুঠোফোন, একটি ল্যাপটপসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মজিবুরের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।
সানবিডি/নাজমুল/১১:৪৬/২২.১০.২০২০