ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন বুধবার (২১ অক্টোবর) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম। সম্মেলনে উদ্বোধনী কথা রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। অনুষ্ঠানে যুক্ত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সালেহ ইকবাল। রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান এম জোবায়ের আজম হেলালীর সভাপতিত্বে ব্যাংকের জোনসমূহের প্রধান, ৩০০টি শাখার ব্যবস্থাপক, পল্লী উন্নয়ন প্রকল্প ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রজেক্ট অফিসার ও ফিল্ড অফিসারগণসহ তিন সহশ্রাধিক কর্মকর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সানবিডি/নাজমুল/০৪:৪৫/২২.১০.২০২০