ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে নয়টিই ইন্সুরেন্স খাতের কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধিতেও দাপটে ভাব নিয়ে এগিয়ে ইন্সুরেন্স খাতের কোম্পানি গুলো। এর মধ্যে প্রথম স্থান দখল করেছে গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৬৭ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮৫ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে খান এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৪২ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৭ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৯ লাখ ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, দি পেনিসুলার চট্রগ্রাম লিমিটেড, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেড এবং পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
সানবিডি/এসআই/২৩/১০/২০