পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আজ কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্র মতে, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ৭ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৫৮৭ টাকা বিনিয়োগ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই, মেশিনারিজ এবং জমি কিনবে।
এদিকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
আরও পড়ুন
নিষ্ক্রিয় বন্ড মার্কেটকে চাঙ্গা করতে আসছে ১২ কোম্পানি
উৎপাদন-কর্মসংস্থান বৃদ্ধিতে পুঁজিবাজার থেকে যাচ্ছে ১২শ কোটি টাকা
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন